
বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার কাজাখস্তান থেকে সরাসরি উচ্চগতির ডিজেল (এইচএসডি), যা অটোমোটিভ গ্যাস অয়েল নামেও পরিচিত, আমদানির অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, কাজাখস্তানের Kazakh Gas Processing Plant LLP থেকে এক লাখ টন ডিজেল প্রতি ব্যারেল ৭৫.০৬ মার্কিন ডলার দরে আমদানি করা হবে।
আরও পড়ুন:
এছাড়াও, সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি সিঙ্গাপুরভিত্তিক Aramco Trading Singapore Pte Ltd থেকে দুটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে।
আরও পড়ুন:
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সিরাজ জানান, এর আগে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রায় ১৫ লাখ টন ডিজেল এবং এক টন পেট্রোল আমদানির আরও দুটি প্রস্তাব অনুমোদন করেছিল। তবে এসব প্রস্তাব ক্রয় কমিটির চূড়ান্ত অনুমোদন পায়নি।
আরও পড়ুন:
এই প্রস্তাবগুলোর মধ্যে ছিল—দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও এক টন পেট্রোল আমদানি, কাজাখস্তান থেকে অতিরিক্ত চার লাখ টন ডিজেল এবং ওমান থেকে এক লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং কাতার ও ওমান থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় বিকল্প উৎস হিসেবে কাজাখস্তান ও সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানগুলো থেকে দ্রুত জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দেশে এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ মেট্রিক টন। বর্তমান মজুত এবং এই নতুন আমদানির ফলে সেচ মৌসুম ও পরিবহন খাতে জ্বালানি সংকট হবে না বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।







