
রংপুরে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন মোস্তাফিজার রহমান (২৫) নামে এক যুবক। পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব বিপণী বিতান এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোস্তাফিজার রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দুপুরে প্রেসক্লাব বিপণী বিতানের তৃতীয় তলার একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি হিসেবে পরিচয় দেন এবং একটি ভুয়া পুলিশ আইডি কার্ড তৈরির অর্ডার দেন।
আরও পড়ুন:
পরবর্তীতে কার্ডটি গ্রহণের সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, প্রেমিকার কাছে নিজের মর্যাদা বাড়ানোর জন্যই তিনি এই ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






