
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার, ২০ মার্চ। দেশটির চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ না দেখার পর রমজান ৩০ দিনে পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন:
একই সিদ্ধান্তের ফলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনেও একই দিনে ঈদ উদযাপন করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করা হয়। এর মূল কারণ হলো স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী মাস নির্ধারণ করা।
আরো পড়ুন:
জ্যোতির্বিজ্ঞান ও চাঁদ দেখার হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও, বাস্তবে অনেক সময় তা দৃশ্যমান না হওয়ায় একদিন পর অর্থাৎ ২১ মার্চ ঈদ উদযাপিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চন্দ্র নির্ভর হওয়ায় ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখে পার্থক্য হওয়া স্বাভাবিক বিষয়।
আরো পড়ুন:
এদিকে, ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ঈদের তারিখ ঘোষণা করে থাকে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আজ সন্ধ্যার চাঁদ দেখার ওপর।






