
কুয়েত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের পক্ষে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছেন তার কফিল (স্পন্সর)। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রগুলো জানায়, অভিযুক্ত প্রবাসী ব্যক্তি নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে ভিডিও প্রকাশ করতেন। সম্প্রতি তিনি ইরানের পক্ষে বক্তব্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন, যা কুয়েতের প্রচলিত আইন ও নিরাপত্তা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
এরপর তার কফিল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। কুয়েতের আইন অনুযায়ী, দেশটির ভেতরে অবস্থান করে বিদেশি রাজনৈতিক অবস্থান বা সংঘাত নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন:
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ওই প্রবাসীর পরিচয় বা তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।






