
রাজধানী গ্রিন রোড-এ অবস্থিত গ্রিন লাইফ হাসপাতাল-এ আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের একটি নির্দিষ্ট অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে জানায়।
আরও পড়ুন:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
হাসপাতালের ভেতরে থাকা রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে কিছু রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।








