
জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফলাফলের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন:
তিনি বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কারের মূল বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র সংশোধনী আনার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপ জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার আগের সরকারের মতোই কর্তৃত্ববাদী পথে হাঁটছে। তিনি বলেন, “সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার কেবল সংবিধানের সংশোধনী আনতে চায়, যা গ্রহণযোগ্য নয়।”
আরও পড়ুন:
তিনি আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—রাজপথের আন্দোলন ছাড়া এই দাবিগুলো আদায়ের আর কোনো বিকল্প নেই। সেই অনুযায়ী, আগামী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
আরও পড়ুন:
জোটটির নেতারা জানিয়েছেন, সংবিধান সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।






