
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক E-3 Sentry AWACS বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিমানের পেছনের রাডার ডোমসহ ফিউজেলেজ ছিন্নভিন্ন, ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সূত্র যে ‘ক্ষতিগ্রস্ত’ বলে দাবি করেছিল, ছবি দেখে সেটা আর ‘মাইনর ড্যামেজ’ বলে মনে হয় না—বরং এটি টোটাল লস।
আরও পড়ুন:
মার্কিন বিমানবাহিনীর ৫৫২ নম্বর এয়ার কন্ট্রোল উইংয়ের অধীনে থাকা এই E-3G Sentry (টেল নম্বর ৮১-০০০৫) টিঙ্কার এয়ার ফোর্স বেস থেকে সৌদিতে মোতায়েন ছিল। ২৭ মার্চের হামলায় একই সঙ্গে কয়েকটি KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তথ্য অনুসারে ১০-১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
আরও পড়ুন:
কেন এই বিমান এত গুরুত্বপূর্ণ?
E-3 Sentry হলো উড়ন্ত রাডার স্টেশন। এটি শত শত কিলোমিটার দূরের বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে যুদ্ধক্ষেত্রের পুরো ছবি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে মাত্র ১৬টি এ ধরনের বিমান আছে। একটি হারানো মানে আকাশপথে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ক্ষমতায় বড় ধরনের ফাঁক।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পর গাল্ফ অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিতে E-3 Sentry মোতায়েন করার ব্যাপারে যুক্তরাষ্ট্র নতুন করে নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা করতে পারে। ইরানি হামলার সক্ষমতা দেখে এখন থেকে এ ধরনের হাই-ভ্যালু অ্যাসেটগুলো আরও সুরক্ষিত স্থানে রাখা হতে পারে।
আরও পড়ুন:
প্রিন্স সুলতান এয়ার বেসে এখনো উদ্ধারকাজ চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিমানের ‘টোটাল লস’ নিশ্চিত করেনি, তবে প্রকাশিত ছবি এবং সূত্রের তথ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
(সংবাদ সূত্র: Air & Space Forces Magazine, Defence Blog, Military Watch Magazine এবং প্রকাশিত ছবি)








