
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর বিরুদ্ধে মন্তব্যের জেরে পাল্টা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে “এ সময়ের হিটলার” হিসেবে অভিহিত করেছে।
আরও পড়ুন:
তুরস্কের সরকারি বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু তার কর্মকাণ্ড ও নীতির কারণে এমন উপাধির যোগ্য। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগের বিষয়টিও তুলে ধরা হয়।
এই মন্তব্য আসে মূলত নেতানিয়াহুর সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে, যেখানে তিনি এরদোয়ানকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা ও অভ্যন্তরীণ দমননীতির অভিযোগে আক্রমণ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় তুরস্ক জানায়, এসব মন্তব্য “সত্য উন্মোচনের কারণে অস্বস্তি” থেকেই এসেছে।
আরও পড়ুন:
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের অবস্থানগত পার্থক্যের কারণে দীর্ঘদিন ধরেই তুরস্ক-ইসরায়েল সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এরদোয়ান অতীতেও ইসরায়েলের নীতিকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” ও “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন:
সাম্প্রতিক এই বাকযুদ্ধ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।








