
দেশে মাদকাসক্তি সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। রাজধানী ঢাকা বাদে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে রাজশাহী শহরে কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত জমি নির্বাচন করা হয়েছে। অন্য বিভাগীয় শহরগুলোতে জমি চিহ্নিতকরণের কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন:
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে আধুনিক চিকিৎসা সুবিধা, মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং পুনর্বাসন ব্যবস্থার সমন্বয় থাকবে। এতে মাদকাসক্ত ব্যক্তিরা শুধু চিকিৎসাই নয়, সমাজে পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সহায়তাও পাবেন।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, দেশে মাদকাসক্তির হার দিন দিন বাড়ছে। তরুণ সমাজ বিশেষভাবে এর ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় বিভাগীয় পর্যায়ে উন্নত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হলে চিকিৎসা সেবা সহজলভ্য হবে এবং ঢাকার ওপর চাপও কমবে।
আরও পড়ুন:
সরকারি কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদকাসক্তি নিরাময় ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি এটি মাদকবিরোধী জাতীয় কর্মসূচির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








