
দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় শপিং মল বন্ধের সময় নিয়ে সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শপিং মল ও বিপণিবিতানগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
আরও পড়ুন:
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, আগেভাগে দোকান বন্ধ করলে বিক্রি কমে যাচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।
আরও পড়ুন:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে, যদিও তারা এখনও রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবিতে অনড় রয়েছেন।






