
আফগানিস্তানের কুনার প্রদেশ-এর কেন্দ্র আসাদাবাদ সংলগ্ন গ্রামীণ এলাকায় আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তানের সামরিক বাহিনী-এর বিরুদ্ধে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আজ বিকেল প্রায় পাঁচটার দিকে সীমান্তবর্তী এলাকায় মর্টার ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক বসতবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যেতে শুরু করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে গেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংশ্লিষ্ট পক্ষগুলো।
আরও পড়ুন:
বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং দ্রুত কূটনৈতিক সমাধান জরুরি।








